লন্ডনে জিয়া সাইবার ফোর্সের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, শুক্রবার রাতে লন্ডনে সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান, নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জিয়া সাইবার ফোর্সের গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ওয়াহিদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ। এছাড়া সৌদি আরব থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিগত দিনে সাইবার প্ল্যাটফর্মে বিএনপির পক্ষে জিয়া সাইবার ফোর্সের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের প্রায় ১৪টি দেশে ছড়িয়ে থাকা সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক আগামী দিনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ তৈরি করেছে। এ সময় তিনি ডিজিটাল স্পেসে সত্য প্রকাশ ও সাংগঠনিক বার্তা প্রচারে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক চেয়ারম্যান জুল আফরোজ মজুমদার, স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম ফাহিম, এম রাকিবুল হাসান, শহীদুল ইসলাম লিমন, কেন্দ্রীয় নেতা সাহিদুর রহমান, জিয়াউদ্দিন গাজী, তানজিল ইসলাম লিঙ্কন, মাহি আলম, রনি খান, সেলিম মাহমুদ, সালমান সাদি এবং যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আইয়ুব মোহাম্মদ, সদস্য সচিব ইশফার কবির ফাহিম, মহসিন চৌধুরী, রাহাত, তানজিল চৌধুরী ও তারেক আজিজ নাসিম।

নেতৃবৃন্দের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রীতিময় পারিবারিক মেলবন্ধনে পরিণত হয়। পরিশেষে অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

📰 www.prothombangladesh.press
August 28, 2026

লন্ডনে জিয়া সাইবার ফোর্সের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

<< বিস্তারিত কমেন্টে >>