বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি’র সাথে যুক্তরাজ্যের লন্ডনে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াহিদ উন নবী, সংগঠনের সাবেক চেয়ারম্যান জুল আফরোজ মজুমদার, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মো. আব্দুস সালাম ফাহিম, সহ-মহাসচিব জিয়াউদ্দিন গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম রাকিবুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহি আলম চৌধুরী এবং মোহাম্মদ কামরান হাসান রাজীব।
অন্যদিকে, যুক্তরাজ্য জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক আয়ুব মোহাম্মদ, সদস্য সচিব ইশফার জাবেদ ফাহিম, মহসিন চৌধুরী, রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
